ঝিনাইদহে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে শ্বাসরোধে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৭

নুরুজ্জামান ঝিনাইদহে নুরুজ্জামান (৬০) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের হামদহ দাসপাড়া এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে খাবার খেয়ে নুরুজ্জামান নিজ বাড়ির দোতলায় এবং তার ছেলে শামীম হোসেন তিন তলায় ঘুমাতে যান। এরপর রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে স্বজনরা নুরুজ্জামানকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নুরুজ্জামান  সাত মাস আগে বিজিবি থেকে অবসর গ্রহণ করেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের