চুয়াডাঙ্গায় হুন্ডির ৩০ লাখ টাকাসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৪

হুন্ডির টাকাসহ আটক আবদুর রাজ্জাক বিশ্বাস চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে হুন্ডির ৩০ লাখ ৫০ হাজার টাকাসহ একজনকে আটক করেছে বিজিবি। তার নাম আবদুর রাজ্জাক বিশ্বাস (৩৪)। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সীমান্ত এলাকার কুতুবপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আবদুর রাজ্জাক বিশ্বাস কুতুবপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার রবিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কুতুবপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এসময় ওই এলাকা থেকে আবদুর রাজ্জাককে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে নগদ ৩০ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম