বাগেরহাটে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন অভিযোগে যুবক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৩

গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রিয়াজুল হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রিয়াজুল হাওলাদার (২৫) গাবতলা গ্রামের মান্নান হাওলাদারের ছেলে।

ওসি জানান, শিশুটিকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার একমাত্র আসামি রিয়াজুল হাওলাদারকে (২৫) রাতেই গ্রেফতার করেছে। বুধবার সকালে আসামি রিয়াজুলকে ও নির্যাতনের শিকার শিশুকে আদালতে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মণ্ডল আরও জানান, মঙ্গলবার বিকেলে বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুটিকে বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে নিয়ে যৌন নির্যাতন করে বখাটে রিয়াজুল। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের