আজ ভারতে যাবে ইলিশের প্রথম চালান, কেজি পড়ছে ৫০০ টাকা

বেনাপোল প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৭

ইলিশ দুর্গাপূজা উপলক্ষে  ভারতে ৫০০ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৪ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হবে। প্রতিকেজি ইলিশ ৬ ডলার মূল্যে রফতানি করা হচ্ছে। ফলে বাংলাদেশি মুদ্রায় প্রতিকেজির দাম পড়বে ৫০০ টাকা করে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এমি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি সৈয়দ মহিদুল হক জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির নির্দেশনা রয়েছে। সেজন্য রবিবার দুপুরে ২৪ মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হবে।

ইলিশের রফতানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুরের একুয়াটিক রিসোর্ট লিমিটেড। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ হচ্ছে ভারতের কলকাতার নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড।

প্রসঙ্গত,  ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। যদিও ২০১২ সালের আগ পর্যন্ত ভারতে ইলিশ রফতানি করা হতো। তবে দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পরে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার। সাত বছর পর পূজা উপলক্ষে ফের ইলিশ রফতানি করা হলো।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি
সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট