খুলনায় খালা-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬

খুলনা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ২১:৩৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:৪১

গ্রেফতার খুলনার দিঘলিয়ায় খালা ও ভাগ্নিকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার (১৪ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গত ১০ অক্টোবর রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে ধর্ষণের এই ঘটনা ঘটে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস রঞ্জন দাস এসব তথ্য জানান।

গ্রেফতার ছয়জন হলো—স্থানীয় সেনহাটি গ্রামের ইমরান মোল্লা, নূর ইসলাম মোল্লা, মো. রমজান, হাবিবুর রহমান, মাহাবুবুর রহমান ও মো. রাতুল।

ওসি মানস রঞ্জন দাস জানান, ধর্ষণের ঘটনায় রবিবার থানায় মামলা দায়ের হয়। এরপর অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে পুলিশ জানায়, ১২ বছরের এক কিশোরী ১০ অক্টোবর রাতে সেনহাটি গ্রামে তার খালা বাড়ি বেড়াতে যায়। সন্ধ্যার কিছু পরে খালা ও ভাগ্নি বাড়ির অদূরে একটি দর্জির বাড়িতে যায়। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে স্থানীয় রশিদের বাগানের কাছে পৌঁছালে একদল লোক তাদের সড়ক থেকে তুলে বাগানে নিয়ে যায়। একপর্যায়ে খালা-ভাগ্নিকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী