কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৪:১৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৪:১৯

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় হানিফ আলী খামারু নামে এক কৃষক হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রীসহ চার জনকে মৃত্যুণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের মো. শ্যামল প্রামাণিক (৪০), একই গ্রামের আসমত আলী মণ্ডল (৪৩), মুকুল হোসেন (৩৮) ও নিহতের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম।

আদালত সূত্র জানা যায়, ২০১৭ সালের ১০ এপ্রিল রাতে আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হানিফ আলী খামারুকে পাশের মাঠে নিয়ে গিয়ে হত্যা করে। ঘটনার পরের দিন নিহতের প্রথম পক্ষের ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানা পুলিশ ২০১৭ সালের ১৫ জুন আদালতে চার্জশিট দেয়।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

মামলাটি পর্যবেক্ষণ মন্তব্যে আদালত বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মামলটির বিবাদী পক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট আবু জাফর সিদ্দিক ও আয়েশা সিদ্দিক।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের