খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২ জন

খুলনা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৮:৪৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:৪৩

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২ জন খুলনা বিভাগে ১৭ অক্টোবর সকাল ১১টা থেকে ১৮ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার তিন জনে। এর মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় ২০ জন, যশোরে পাঁচজন, কুষ্টিয়ায় পাঁচজন, সাতক্ষীরায় দুজন, মাগুরায় এক জন, মেহেরপুরে এক জন ও ঝিনাইদহে দুজন মারা গেছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

খুলনা স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার জানান, ১ জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভাগে ১০ হাজার তিনজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। ৯ হাজার ২৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৫১১ জনকে বিভিন্ন স্থানে রেফার করা হয়েছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে খুলনার বিভিন্ন হাসপাতালে ২৫৪ জন, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক হাজার ৫১৬ জন, বাগেরহাটে ৩১ জন, সাতক্ষীরায় ৮৮৫ জন, যশোরে তিন হাজার ৫৩৮ জন, ঝিনাইদহে ৬১৩ জন, মাগুরায় ৫০৮ জন, নড়াইলে ৫১৮ জন, কুষ্টিয়ায় এক হাজার ৪৭৮ জন, চুয়াডাঙ্গায় ১৪১ জন ও মেহেরপুরে ২৪৬ জন চিকিৎসা নেন।
এর মধ্যে এখন খুলনায় একজন, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৪ জন, বাগেরহাটে তিনজন, সাতক্ষীরায় ১২ জন, যশোরে ৯৪ জন, ঝিনাইদহে ১০ জন, মাগুরায় আট জন, নড়াইলে সাতজন, কুষ্টিয়ায় ২৩ জন, চুয়াডাঙ্গায় একজন ও মেহেরপুরে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

ডা. ফেরদৌসী আক্তার আরও জানান, ১৭ অক্টোবর সকাল ১১টা থেকে ১৮ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত নতুন ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ জন, সাতক্ষীরায় তিনজন, যশোরে ১৫ জন, ঝিনাইদহে তিনজন, নড়াইলে একজন, কুষ্টিয়ায় চারজন, চুয়াডাঙ্গায় একজন ও মেহেরপুরে একজন চিকিৎসাধীন রয়েছেন।

ডা. ফেরদৌসী আক্তার জানান, ডেঙ্গুরোগী শনাক্তের জন্য খুলনা বিভাগে পর্যাপ্ত কিটস মজুদ রয়েছে। এ বিভাগের ১০ জেলায় ১৫ হাজার ৭০১টি কিটস মজুদ আছে। এর মধ্যে খুলনায় তিন হাজার ৫৪১টি, বাগেরহাটে ৫৮১টি, সাতক্ষীরায় ৪৮৯টি, যশোরে দুই হাজার ৯৩২টি, ঝিনাইদহে দুই হাজার ২৬৪টি, মাগুরায় ৬৭৬টি, নড়াইলে ৫১২টি, কুষ্টিয়ায় ৩৫৭টি, চুয়াডাঙ্গায় দুই হাজার ৫৫২টি ও মেহেরপুরে এক হাজার ৭৯৭টি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের