সাতক্ষীরা পৌর যুবলীগের সাবেক সভাপতি তুহিন গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ০৭:৩৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৭:৩৫

তুহিনুর রহমান তুহিন সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা বিশেষ গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘তুহিন শহরের সংগ্রাম টাওয়ারে জেন্টস পার্লারের নামে অবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তুলেছিল। তার বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা রয়েছে। কিছুদিন ধরে তুহিন পলাতক ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। হোটেলটি পরিচালনা করেন যুবলীগ মাহি গ্রুপের পৌর শাখার সভাপতি তুহিনুর রহমান তুহিন। পরে ওই দিন রাতেই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন।

/এআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের