মেহেরপুরে নকল কোল্ডড্রিংকস ও সিরাপ প্রস্তুতের অভিযোগে আটক ১

মেহেরপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১৪:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৫:২৩

মেহেরপুরে নকল কোল্ডড্রিংকস ও সিরাপ তৈরির কারখানার সন্ধান মেহেরপুরের মল্লিকপাড়ায় অনুমোদনবিহীন কোল্ডড্রিংকস ও সিরাপ তৈরির কারখানার সন্ধান পেয়ে সিলগালা করেছে পুলিশ। এসময় কারখানার মালিক সোহেল রানাকে আটক করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালায়। কারখানা থেকে ৩৪০ বোতল কোল্ডড্রিংকস ও সিরাপ এবং তা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। ডিবির ওসি কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের মল্লিকপাড়ায় বাবু নামে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে কারখানা করে একই পাড়ার সোহেল রানা। অবৈধ পণ্য তৈরির সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে প্রিন্স ফুড সিরাপ নামে ফুড বেভারেজ এবং জিনসিন নামে এনার্জি ড্রিংকস ও সিরাপ পাওয়া যায়। দুটি সিরাপের গায়েই বাজারজাতকরণের জন্য যে প্রয়োজনীয় নির্দেশনা থাকে তা ছিল না। এছাড়া বিএসটিআইয়ের কোনও অনুমোদনপত্রও নেই। পরিবেশ অধিদফতর ও বিএসটিআইয়ের কারখানা পরিদর্শনের ছাড়পত্রের কোনও কাগজপত্রও দেখাতে পারেননি কারখানার মালিক সোহেল রানা।

কারখানা ও সেখানে উৎপাদিত পণ্য ভেজাল ও অবৈধ উল্লেখ করে ডিবির ওসি বলেন, ‘ওই কারখানা থেকে ৩৪০ বোতল সিরাপ, সিরাপ তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোহেল রানার নামে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ কারখানায় উৎপাদিত দুটি সিরাপে মানবদেহের জন্য ক্ষতিকর কোনও কেমিক্যাল মেশানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হবে। আমরা সন্দেহ করছি যৌন উত্তেজক কোনও কিছু দিয়েই এই এনার্জি ড্রিংকস তৈরি করা হয়েছে।’ 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি