হলে থাকা আবরারের জিনিসপত্র পরিবারকে বুঝিয়ে দিলো বুয়েট

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ২৩:০০আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২৩:০৪

বুয়েটে হলে আবরার ফাহাদের বইপত্র ও জামা-কাপড় (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে নিহত হওয়া শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীর হলে থাকা বইপত্র ও জামা-কাপড়সহ সবকিছু পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে আবরারের বাবা বরকত উল্লাহ ও তার ছোট ভাই আবরার ফাইয়াজ এসব জিনিসপত্র বুঝে নেন। আবরার ফাইয়াজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাইয়াজ বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমি আর আমার বাবা ঢাকায় আসি। আজ (বুধবার) সকালে বুয়েটে গেলে আমাদের সঙ্গে কর্তৃপক্ষের কথা হয়। তারপর তারা ভাইয়ার রুম খুলে দিলে তার বইপত্র ও ব্যবহৃত জামাকাপড় নিয়ে কুরিয়ার করে কুষ্টিয়ার ঠিকানায় পাঠানো হয়। এসব আগামীকাল (বৃহস্পতিবার) কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে পৌঁছাবে।’ ফাইয়াজ আরও বলেন, ‘তবে ভাইয়ার মোবাইল ফোন ও ল্যাপটপ পুলিশের হেফাজতে থাকায় সেগুলো পাওয়া যায়নি।’

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে। ওই দিন রাত তিনটার দিকে হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
উজানে আটকে আছে পানি, নেপালে আবারও আকস্মিক বন্যার সতর্কতা
উজানে আটকে আছে পানি, নেপালে আবারও আকস্মিক বন্যার সতর্কতা
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির