সুপারি গাছ থেকে পড়ে দুই জনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ০২:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০২:৪৯

বাগেরহাট বাগেরহাটের শরণখোলায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধসহ দুই জন মারা গেছেন। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি এবং দুপুরে ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
রায়েন্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানান, উত্তর তাফালবাড়ি গ্রামের মকবুল ফকির (৭০) নিজ বাড়ির বাগানে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে, ধানসাগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য সুমন তালুকদার জানান, তার গ্রামের ইউসুফ মুন্সির ছেলে জুয়েল মুন্সি (৩০) সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আহত হলে প্রথমে তাকে শরণখালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
তবে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল সাঈদ বিষয়টি শোনেননি বলে জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের