সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে ৪০০ ভরি স্বর্ণ জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, ১৩:১৫আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৩:৩০

স্বর্ণ ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে সাড়ে ৪০০ (চার কেজি ৬৭০ গ্রাম) স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিজিবির একটি টহল দল এই স্বর্ণ আটক করে।

বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি জানান, বিজিবির টহল দলটি সীমান্তে টহলে ছিল। এসময় মোটরসাইেকেলে করে দুই ব্যক্তি যাচ্ছিলেন। বিজিবি দেখে তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। মোটরসাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই স্বর্ণ দেখা যায়। তবে স্বর্ণ পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি। পরে ওই স্বর্ণ নিয়ে যাওয়া হয় সাতক্ষীরায়  বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, এ ব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

/এসটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি