খুলনার ৯ পাটকলে মঙ্গলবার থেকে ধর্মঘট

খুলনা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৮ আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:০২

খুলনায় পাটকল শ্রমিকদের মিছিল পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মজুরি কমিশন বাস্তবায়ন করাসহ ১১ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করবে শ্রমিকরা। এ কর্মসূচির সমর্থনে সোমবার শ্রমিকরা মিলগুলোতে গেট সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। খুলনা-যশোরের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে এ কর্মসূচি পালিত হয়েছে।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে ছয় দিনের কর্মসূচির তৃতীয় দিন সোমবার সকাল ৯টা থেকে মিলগুলোতে গেট সভা শুরু হয়। খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার শ্রমিক-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর, দিঘলিয়া শিল্পাঞ্চলের স্টার, আটরা শিল্পাঞ্চলের আলীম ও ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্পাঞ্চলের কার্পেটিং ও জেজেআইর শ্রমিকরা নিজ নিজ মিল গেটে সমবেত হয়।  সেখানে পৃথক গেট সভা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। খালিশপুরের ৪টি মিলের শ্রমিকরা মিছিল নিয়ে বের হয়ে নতুন রাস্তা মোড়ে এক হয়। এরপর মিছিলটি দৌলতপুর ঘুরে নতুন রাস্তা হয়ে আবার মিলে ফিরে যায়।

প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ৩ ডিসেম্বর ভোর ৬টা থেকে ৪ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা ধর্মঘট ও বিকাল ৪টায় মিল গেটে সমাবেশ, ৮ ডিসেম্বর সকালে গেট সভা, ১০ ডিসম্বর সকাল ৮টা থেকে অমরণ অনশন কর্মসূচি পালন করবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারী নাকি সন্দেহভাজনদের?
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারী নাকি সন্দেহভাজনদের?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’