সরকারি কলেজের পুকুরের মাছ লুটের অভিযোগ সাদিকের লোকজনের বিরুদ্ধে

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৯, ২২:৫৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২৩:০৭

সরকারি কলেজের পুকুরের মাছ লুটের অভিযোগ সাদিকের লোকজনের বিরুদ্ধে সাতক্ষীরা সরকারি কলেজের পুকুরের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাদিক বাহিনীর সদস্য জামালের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের পেছনের পুকুর থেকে প্রায় ১০ মণ মাছ লুট করে নিয়ে যায় জামাল বাহিনীর সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কলেজের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী বলেন, সাদিককে বুধবার ছাত্রলীগ থেকে বহিষ্কার হওয়ার পর তার বাহিনীর সদস্য সন্ত্রাসী জামাল সুযোগ বুঝে আজ সকালে সরকারি কলেজের জিয়া হলের পেছনের পুকুর থেকে বিভিন্ন মাছ লুট করে নিয়ে যায়। আমরা ভয়ে কিছু বলতে পারিনি। এসময় অবশ্য জামাল উপস্থিত ছিলো না। তবে তার বাবা মোহাম্মদ আলী ও মা জামিলা খাতুন দাঁড়িয়ে থেকে জেলেদের দিয়ে মাছ ধরে নিয়ে যায়।
তিনি আরও বলেন, সাদিকের ছোট ভাই পরিচয় দিয়ে এই জামাল গত দুই বছর ধরে কোনও ধরনের লিজ গ্রহণ না করেও সরকারি কলেজের দুটি পুকুর ও একটি লেকের মাছ, আম গাছ ও ডাব নিয়ে গেলেও কেউ কিছু বলার ক্ষমতা রাখে না। জামাল শিক্ষার্থী না হয়েও সে সরকারি কলেজ এলাকায় মেয়েদের উত্ত্যক্ত, ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িত। সাদিকের সহযোগী দ্বীপ ও সাইফুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার তাকে আর এলাকায় দেখা যাচ্ছে না।
তিনি বলেন, এর আগে নিয়ম মেনে টেন্ডার করে কলেজের পুকুর ও গাছ টেন্ডারে সবোর্চ্চ দরদাতাকে দেওয়া হতো। কিন্তু ছাত্রলীগের এই কমিটি আসার পর তারা আর টেন্ডার করেনি। ছাত্রলীগ সম্পাদক সাদিকের বাহিনী হিসেবে সরকারি কলেজের এসব সম্পদের দেখভালের দায়িত্ব ছিলে জামালের ওপর।
এদিকে জামাল পলাতক এবং মোবাইল ফোন বন্ধ রাখায় তার বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে সরকারি কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী