ভবনের ঢালাই ধসে শ্রমিক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৫

ভবনের ঢালাইয়ে ধস মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নির্মাণাধীন ভবনের ঢালাই ধসে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম মন্নাফ (১৭)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল পৌনে তিনটার দিকে মালিরঅংক এলাকায় এই ঘটনা ঘটেছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, ভবনের ঢালাই ধসের ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা বিকাল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আহত তিন শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ভবনটির কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান সততা এন্টারপ্রাইজ। মন্নাফ নাটোর জেলার সিংড়া উপজেলার কৈগ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম