শুল্ক ফাঁকি, আড়াই কোটি টাকা মূল্যের পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৯

শুল্ক ফাঁকি, আড়াই কোটি টাকা মূল্যের পণ্য জব্দ শুল্ক ফাঁকি দেওয়ায় বেনাপোল পোর্ট থানার যশোর-বেনাপোল সড়কের তালসারি এলাকায় আড়াই কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে বেনাপোল কাস্টমস হাউসে এগুলো জমা দেওয়া হয়েছে।

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, একটি কাভার্ড ভ্যান বোঝাই ভারতীয় ৭৪ হাজার ৩৪৩ পিস বিভিন্ন প্রকারের কসমেটিক্স, ওয়ান টাইম পেপার কাপ ২ হাজার ১৫৬ কেজি, বিভিন্ন ধরনের ওষুধ ৯ হাজার ৯৪০ পাতা ও ১ হাজার ২১৮ পিস ইনজেকশন ছিল। মালামালের সিজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা কাভার্ড ভ্যানসহ শুল্ক ফাঁকির বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কসমেটিক্স আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম