সাতক্ষীরায় ঘুষের টাকাসহ সাব রেজিস্ট্রার আটক

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:১৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:১৭

সাতক্ষীরায় ঘুষের টাকাসহ সাব রেজিস্ট্রার আটক সাতক্ষীরায় ঘুষের এক লাখ টাকাসহ শ্যামনগর উপজেলা সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জীকে আটক করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে আটক করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯ টায় তাকে সাতক্ষীরা সরকারি কলেজ মোড় এলাকা থেকে আটক করা হয়।

দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল জানান, সাতক্ষীরা শহরের কলেজ পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে ভূমি রেজিস্ট্রি কমিশন বসে। এ সময় সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জী জমির ক্রেতা সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার প্রতিনিধি তার ভাগনে ফজলুল হকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেন। এই টাকা লেনদেনের সময় তাকে আটক করা হয়।

দুদক কর্মকর্তা আরও জানান, এক একর দুই শতক জমির দাতা কাজী সফিকুল ইসলামসহ ১০জন। জমির মূল্য হিসেবে  সোমবার ৩৮ লাখ টাকা লেনদেন শেষে রেজিস্ট্রি সম্পন্ন হয়। পার্থ প্রতিম সাজ্জাদ হোসেনের বাড়িতে ভাড়ায় থাকেন। সেই বাড়িতেই বসেছিল কমিশন। পার্থ প্রতীমকে সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে  মামলা করা হবে।

/এনআই/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের