শ্যামনগরে বনবিভাগের নৌযান চালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ০৬:৩৪ আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:০৪

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মাদার নদী থেকে বনবিভাগের কৈখালী স্টেশন অফিসের নৌযান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম নবাব আলী গাজী (৬৫)। সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে শ্যামনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এলাকার কোস্টগার্ড অফিসের সামনে পন্টুনে লাশটি বাঁধা ছিল।

শ্যামনগর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কৈখালী স্টেশন অফিসার কামরুল ইসলাম স্টেশনে না থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।’

ইউপি সদস্য আবদুল হামিদ লাল্টু জানান, রাতে কোস্টগার্ডের সিসি ফোন দিয়ে ডাকার পর তিনি কয়েকজনকে নিয়ে সেখানে যান। পন্টুনে বেঁধে রাখা অবস্থায় উপুড় হয়ে ডুবে থাকা মরদেহ নবাব আলী গাজীর বলে নিশ্চিত হয়ে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করেন।

নিহতের ছেলে কাছিকাটা টহলফাঁড়ির নৌযান চালক মো. রফিকুল ইসলাম জানান, রবিবার রাত ৮টার দিকে তার সঙ্গে মোবাইল ফোনে তার বাবার কথা হয়। ৯টার দিকে তিনি স্টেশন অফিস থেকে বাড়িতে ফিরে শুয়ে পড়েন। রাত ১০টার দিকে তার বাবার মোবাইল ফোন থেকে কেউ কল দিয়ে তাকে বাড়ির পাশের স্টেশনে যাওয়ার কথা বললে তিনি বেরিয়ে যান। 

নবাব আলী শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনে নৌযান চালকের কাজ করছিলেন।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
ট্রলারে কপোতাক্ষ পার হলো গাজীর নজরুলের স্ত্রী মরিয়মের লাশ, গভীর রাতে দাফন
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সর্বশেষ খবর
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না