মাগুরায় পিঠা উৎসব

মাগুরা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১

সভা শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর

মাগুরা শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্হাগার চত্বরে রবিবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপি পিঠা উৎসব। মেলায় ২০টি স্টলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার সমাহার নিয়ে হাজির হয়েছে উদ্যোক্তা ও নারী সংগঠনগুলো।

রবিবার সকাল ১১ টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুসহ আরও অনেকে। সভা শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।

পিঠা উৎসবে আসা মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা অক্তার জানান, এখানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শীতকালীন ভাঁপা পিঠা, পাটিসাপটা, রসপিঠা, চিতই পিঠা, পাকন পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠাপুলির সমাহার দেখে ভালো লাগছে। প্রতিবছর এ ধরনের পিঠা উৎসবের আয়োজন করা হলে আমরা নতুন নতুন পিঠার বিষয়ে পরিচিত হতে পারবো।

মেলা চলাকালীন সময়ে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে সংগীত ও নাটক। মাগুরা সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ পিঠা উৎসব আগামী ৫ ফেব্রুয়ারি শেষ হবে।

/এমআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের