ফাঁকা গুলি ছুড়ে ব্যবসায়ীর স্বর্ণ ও টাকা ছিনতাই

খুলনা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৫

খুলনা

খুলনা মহানগরীর গোয়ালখালী এলাকায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এক সোনা ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যবসায়ীকে আঘাত করে দুর্বৃত্তরা। পরে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে জানতে পারি ছিনতাইকারীরা ফাঁকা গুলি করে পালিয়ে গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ভুক্তভোগী সোনা ব্যবসায়ী তপন কুমার দাস বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চার ছিনতাইকারী পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করে। আঘাত প্যান্টের পকেটে থাকা মোবাইলে লাগে। ফলে তেমন ক্ষতি হয়নি। ব্যাগটি দিতে না চাইলে তারা গুলি করার হুমকি দেয়। এ সময় তারা ওপরের দিকে ফাঁকা গুলি করে। ভয়ে ব্যাগটি ছেড়ে দেই। ব্যাগে নগদ ৪০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার ছিলো। তপন কুমার গোয়ালখালী লেবুতলা এলাকার মা মঞ্জিলের বাসিন্দা এবং জননী জুয়েলার্সের মালিক।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী