স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দম্পতিসহ ৩ জনের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি
০৩ মার্চ ২০২০, ১৭:৫০আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৭:৫২

বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় দম্পতিসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একইসঙ্গে আসামিদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে ইউছুব মেম্বর, কচুয়া উপজেলার উদানখালী গ্রামের জোনাব আলী শেখের ছেলে আজিবুর রহমান ও তার স্ত্রী জাহানারা বেগম।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৭ জুলাই ৫ম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাড়িতে রেখে ভিক্ষা করতে যায় তার মা। ওই দিন বিকেল ৫টার দিকে প্রতিবেশী আজিবুর রহমানের স্ত্রী জাহানারা বেগম নির্যাতনের শিকার মেয়েটিকে ভাত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে দিয়ে মেয়েটিকে আটকে রাখে। এসময় জাহানারা বেগমের সহায়তায় প্রথমে ইউছুব মেম্বর এবং পরে আজিবুর রহমান মেয়েটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় নির্যাতিতার মামা বাদী হয়ে ওই বছরের ১১ আগস্ট কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। কচুয়া থানার ওসি আবুবকর ওই বছরের ২৭ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানির মামলার রায় ঘোষণা করলেন আদালত।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের