করোনা সন্দেহে খুলনায় নেপালি ছাত্র হাসপাতালে

খুলনা প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ১৩:৪৮আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৪:০৭

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা সন্দেহে এক নেপালি ছাত্রকে (১৯) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। করোনার লক্ষ্মণ থাকায় তাকে এখানে আনা হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওই শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রথম বর্ষের ছাত্র।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর হোসেন বলেন, শনিবার (৭ মার্চ) নেপালি নাগরিক ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ে আসে। তার জ্বর ও কাশি ছিল। তাই সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে রিউমার ছড়িয়ে পড়ে। যা দুঃখজনক। আগেই তাকে করোনা রোগী বলা যাবে না।  পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পরীক্ষার জন্য হাসপাতালের করোনা ইউনিটে আনা হয়েছে। এখন পরীক্ষা নিরীক্ষার পর এ ব্যাপারে সঠিক তথ্য জানানো সম্ভব হবে। জ্বর ও কাশি থাকার কারণে সতর্কতা হিসেবে তাকে করোনা ইউনিটে চিকিৎসাধীন রাখা হচ্ছে।

ওই ছাত্র শনিবার দিনাজপুরের কাবাডভিটা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সে নেপাল থেকে জ্বর ও কাশি নিয়ে দেশে আসে। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের। তার জ্বর ও কাশি থাকায় বিশ্ববিদ্যালয় থেকেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে হাসপাতালে নিয়ে আসে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী