মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ১৪:৫৯আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৫:৪০

দুর্ঘটনায় পড়া মাইক্রোবাস ও মোটরসাইকেল সাতক্ষীরার পাটকেলঘাটায় একটি মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। শনিবার (২৯ মার্চ) রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের মাদার মণ্ডলের ছেলে ও পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ কুমার মণ্ডল (১৭) এবং একই গ্রামের শিবপদ মণ্ডলের ছেলে ও ইসলামকাটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মণ্ডল (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মণ্ডল একটি মোটরসাইকেলে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ওষুধবাহী মাইক্রোবাস তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ছাত্র গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী