মাগুরার আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু, বাড়ি লকডাউন

মাগুরা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১১:৪৭আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৩:৪৬

মাগুরার আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু, বাড়ি লকডাউন মাগুরার মহম্মদপুরে আইসোলেশনে থাকা এক রোগীর (৪৮) শুক্রবার (৩ মার্চ) ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। তিনি মাগুরার মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়। এ খবরে ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'খবরটি জানার পরেই ওই ব্যক্তির বড়ি এবং পাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।'

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, 'জ্বর ও শ্বাসকষ্টে ভোগা ওই রোগী মহম্মদপুরে অইসোলেশনে ছিল। সে করোনায় আক্রান্ত কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে করোনা রোগী কিনা। তবে তার বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।'

পারিবারিক সূত্রে জানা গেছে, মহম্মদপুরের কলমধারি গ্রামের ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। বৃহস্পতিবার তাকে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

/এনএস/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি