বাড়ি ফিরলেন লকডাউনে আটকে পড়া সেই বৃদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৩:০০আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৩:৫৮

বাড়ি ফিরলেন লকডাউনে আটকে পড়া সেই বৃদ্ধ করোনায় লকডাউনের ঢাকার গাবতলীতে আটকে পড়া সাতক্ষীরার বৃদ্ধ পঞ্চানন গাইন অবশেষে বাড়ি ফিরতে পেরেছেন। আটকে পড়ার সংবাদটি জেলা পুলিশের চোখে পড়ায় তাদের উদ্যোগে তিনি বুধবার (১৫ এপ্রিল) পুলিশের গাড়িতে করে বাড়ি ফিরেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ বলেন, আশাশুনি এলাকার পঞ্চানন গাইন করোনা লকডাউনের কারণে ১৯ দিন ঢাকার গাবতলীর ফুটপাতে মানবেতর জীবনযাপন করেছেন এই সংক্রান্ত খবর প্রচারিত হয়। বিষয়টি সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নজরে আসে। এরপর জেলা পুলিশের উদ্যোগে প্রথমে ঢাকা থেকে যশোর পর্যন্ত আনা হয়। এরপর জেলা পুলিশের গাড়িতে করে সাতক্ষীরায় আনার পর পঞ্চানন গাইনকে চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে পুলিশের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বাড়ি ফিরলেন লকডাউনে আটকে পড়া সেই বৃদ্ধ প্রসঙ্গত, সাতক্ষীরা আশাশুনির ১১ নম্বর কাঁদাকাটি ইউনিয়নের সাবেক মেম্বার পঞ্চানন গাইন মামলার কাজে ঢাকায় গিয়েছিলেন। হঠাৎ করোনার কারণে লকডাউন হয়ে যায় ঢাকাসহ সারাদেশ। আর সে কারণেই ১৯ দিন ঢাকার গাবতলীর ফুটপাতে খাদ্য কষ্টে জীবনযুদ্ধ চালিয়ে যান তিনি।

/এনএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের