মোংলা বন্দরে ক্যাপ্টেনসহ ছয় চীনা নাবিক আইসোলেশনে; পণ্য খালাস বন্ধ

মোংলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ১৯:০২আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৯:০৫

মোংলা বন্দরে ক্যাপ্টেনসহ ছয় চীনা নাবিক আইসোলেশনে; পণ্য খালাস বন্ধ

মোংলা বন্দরে আগত একটি বিদেশি পতাকাবাহী জাহাজে ক্যাপ্টেনসহ ছয় চীনা নাবিককে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে (নিবিড় পর্যবেক্ষণ) রাখা হয়েছে। একইসঙ্গে বন্ধ রাখা হয়েছে ওই জাহাজের পণ্য খালাসও। জাহাজটিতে মোট ২০ জন নাবিক রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ অফিসার ডা. সুফিয়া খাতুন বাংলা ট্রিবিউনকে রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ছয় নাবিকের শরীরে স্বাভাবিকের চাইতে জ্বরের মাত্রা বেশি পাওয়ায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের (চিকিৎসক) টিমের পুরোপুরি রিপোর্ট না পাওয়া পর্যন্ত জাহাজটিকে পণ্য খালাসের অনুমতি দেওয়া যাচ্ছে না।

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন ও ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মের্সাস সুলতান শিপিং-এর ব্যবস্থাপক মাহমুদুল হক রাজু জানান, ২৪ হাজার মে. টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘মের্সাস চ্যাং হ্যাং জিং হাই’ জাহাজটি রবিবার দুপুর সোয়া ৩টায় মোংলা বন্দরে আসে। বন্দরের হারবারের ৭ নম্বর মুরিং বয়ায় এটি অবস্থান নেয়। এরপরই স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের পরীক্ষায় তাদের শরীরে জ্বরের মাত্রা বেশি পাওয়ায় করোনা সন্দেহে তাদের আইসোলেশনে রাখা হয়।

এ অবস্থায় জাহাজটিতে পণ্য খালাস না করতে শ্রমিক গ্যাং বুকিং দিতে নিষেধ করা হয় বলে জানান মাহমুদুল হক রাজু। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের রিপোর্ট পাওয়ার পরই জাহাজে পণ্য খালাসের সিদ্ধান্ত হবে। 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের