'সংবাদকর্মীরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন'

খুলনা প্রতিনিধি
০৩ মে ২০২০, ১৭:১৯আপডেট : ০৩ মে ২০২০, ১৭:১৯

পিপিই বিতরণ করা হচ্ছে করোনাভাইরাস মোকাবিলায় যারা সম্মুখে থেকে যুদ্ধ করছেন তাদের সুরক্ষা জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তিনি বলেন, 'জীবনের সুরক্ষা সবার আগে। সংবাদকর্মী, চিকিৎসাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী অসীম সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে।’

রবিবার (৩ মে) দুপুরে খুলনা সার্কিট হাউজে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী ও কৃষকদের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিরতণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, 'আমরা যেন কোনও অবস্থাতেই কোভিড-১৯ এ আক্রান্তদের প্রতি অমানবিক আচরণ না করি। একটু সহানুভূতি তাদের মনোবল বৃদ্ধিতে অনেক সহায়ক হবে।'

তিনি পিপিই-এর সঠিক এবং প্রয়োজন মতো ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, 'সবার নাইন্টি ফাইভ কোয়ালিটির মাস্ক পরার দরকার নেই। শুধু চিকিৎসাকরা এটা ব্যবহার করবেন। সবার সচেতনতা ও সতর্কতাই বেশি প্রয়োজন।'

পিপিই বিতরণকালে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 পরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, কৃষক সংগঠন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পিপিই তুলে দেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা!
চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা!
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৮৪ হাজার কোটি রুপির প্রকল্প ভারতের
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৮৪ হাজার কোটি রুপির প্রকল্প ভারতের
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ