শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা

জীবনযাপন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫

চলে এসেছে পিঠাটুলির দিন। সকালে গরম গরম পিঠা খেতে কে না ভালোবাসে! বাঙালির ঐতিহ্যবাহী পিঠার তালিকায় দোলনা পিঠা বেশ মজার ও সুস্বাদু একটি পদ। নরম, তুলতুলে আর খেজুরের গুড় ও নারকেলের মিষ্টি স্বাদে এই পিঠা ছোট-বড় সবারই ভালো লাগবে। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন মজার এই দোলনা পিঠা।

দোলনা পিঠা বানাতে লাগবে ২০০ গ্রাম চালের গুঁড়ো, ১ কাপ লিকুইড দুধ, আধা কাপ গুঁড়ো দুধ, ১ কাপ খেজুরের গুড়, ১ কাপ কোরানো নারকেল, ৪টি এলাচ ও ১ চিমটি লবণ।

প্রথমে একটি কড়াইয়ে লিকুইড দুধ, খেজুরের গুড়, কোরানো নারকেল, চালের গুঁড়ো, গুঁড়ো দুধ, এলাচ ও লবণ একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কড়াইটি ঢেকে মাঝারি আঁচে ২–৩ মিনিট রান্না করুন। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন।

মিশ্রণটি ঠান্ডা হলে হাতে ভালোভাবে মেখে ছোট ছোট গোল বলের মতো করে পিঠা তৈরি করে নিন। এরপর প্রতিটি পিঠা কোরানো নারকেলের মধ্যে গড়িয়ে ভালোভাবে নারকেল দিয়ে কোট করে নিন।

এবার একটি কড়াইয়ে পানি গরম করে তার ওপর ছিদ্রযুক্ত পাত্র বা স্টিমার বসিয়ে পিঠাগুলো সাজিয়ে দিন। ঢাকনা দিয়ে প্রায় ১০ মিনিট ভাপে সেদ্ধ করে নিন। পিঠাগুলো নরম ও তুলতুলে হয়ে এলে নামিয়ে নিন।

তৈরি হয়ে গেল মজার স্বাদের নরম তুলতুলে দোলনা পিঠা। গরম গরম পরিবেশন করুন এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন। শীতের দিনে এক কাপ গরম চায়ের সঙ্গে এই পিঠার স্বাদ আরও জমে যাবে!

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী