ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জনের করোনা

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ মে ২০২০, ১৭:১০আপডেট : ০৬ মে ২০২০, ১৭:১৫

ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জনের করোনা ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও চার জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩২ জন। বুধবার (৬ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করে।

নতুন শনাক্তরা হলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা এবং বাকি দুই জন নারায়ণগঞ্জ ফেরত।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিক্যাল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৫টি নমুনার ফলাফল আসে। এরমধ্যে চিকিৎসক ও সেবিকাসহ নতুন চার জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আর পুরাতনদের মধ্যে দুই জনের দেহে দ্বিতীয়বারের পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, জেলার প্রথম করোনা রোগীকে বর্তমানে শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন ভালো রয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের