শর্ট সার্কিটের আগুনে পুড়লো ২৪ দোকান

খুলনা প্রতিনিধি
২৭ মে ২০২০, ১১:২১আপডেট : ২৭ মে ২০২০, ১১:২১

অগ্নিকাণ্ড



খুলনার বটিয়াঘাটা উপজেলার নতুন স্ট্যান্ডে বুধবার (২৫ মে) ভোর রাতে অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে গেছে। ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ সহকারী পরিচালক (ডিএডি) ইকবাল বাহার বুলবুল জানান, খবর পেয়ে টুটপাড়া ও সদর ইউনিটের ২টি গাড়ি বটিয়াঘাটা যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডে ২৪ দোকান পুড়ে ৪৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর ১ কোটি ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে থাকা লিটনের চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। ওই দোকানের বৈদ্যুতিক সামগ্রিগুলো সব সময় অগোছালো ভাবে রাখা থাকে।

ক্ষতিগ্রস্ত সেলুনের মালিক মিলন শীল বলেন, ভোর রাতের আগুনে তাদের সব শেষ হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। 
বটিয়াঘাটা থানার সেকেন্ডে অফিসার এসআই এনামুল হোসেন জানান, ভোররাতে আগুনে ২৩-২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান