কালীগঞ্জে করোনা উপসর্গে ইজিবাইক চালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ জুলাই ২০২০, ০৭:২৬আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৭:২৬

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে রতন মুন্সী (৩৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য কমপ্লেক্সে। রতন মুন্সী কালীগঞ্জ উপজেলার ফয়লা দাসপাড়া এলাকার ইউসুফ মুন্সীর ছেলে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরুণ কুমার সাহা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এ সময়  অক্সিজেন দেওয়া হয়। এরপর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর রতন মুন্সীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার রিপোর্ট এলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

এ নিয়ে ঝিনাইদহে মঙ্গলবার করোনা উপসর্গে দুই জনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গে রাকিব হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে জ্বর, কাশি নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হয়। রাকিব হোসেন জেলার শৈলকুপা উপজেলার মীনগ্রাম এলাকার খেলাফত জোয়ার্দ্দারের ছেলে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের