মনিরামপুরে ইজিবাইক চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৭:১২আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৭:১৩

ইজিবাইকের পাশেই পড়ে আছে রফিকুল ইসলামের লাশ যশোরের মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামে রফিকুল ইসলাম (৫০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে কুচলিয়া দিগঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল মনিরামপুর উপজেলার মধুপুর গ্রামের ইমারত আলীর ছেলে।

মনিরামপুর থানার ওসি তদন্ত শিকদার মতিয়ার রহমান জানান, রফিকুল ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি আজ দুপুরে নিজের ইজিবাইক নিয়ে অভয়নগর উপজেলা থেকে মনিরামপুর উপজেলায় ফিরছিলেন। পথে কুচলিয়া দিগঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের কাছে এলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং ইজিবাইকটি উদ্ধার করেছে।

তিনি আরও জানান, রফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যার কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান শুরু হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি