মাগুরায় তুলে নেওয়া হলো দুটি রেড জোনের লকডাউন

মাগুরা প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৯:০০আপডেট : ১২ জুলাই ২০২০, ১৯:০৩

মাগুরায় তুলে নেওয়া হলো দুটি রেড জোনের লকডাউন মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়ার রেড জোন এলাকার ২১ দিনের লকডাউন শেষ হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তার উপস্থিতিতে তুলে নেওয়া হয় লকডাউন।

গত মে এবং জুন মাসে এই দুই এলাকায় করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগের পরামর্শে ২১ জুন থেকে রেড জোন ঘোষণা করা হয়। পরে ২১ দিনের লকডাউন ঘোষণা করে প্রশাসন। শনিবার (১১ জুলাই) ২১ দিনের মেয়াদ শেষে নতুন কোনও বাড়িতে করোনা সংক্রমিত না হওয়ায় রবিবার সকালে লকডাউন তুলে নেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের ৫৫ ব্রিগেড পদাতিকের লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ।

/এনএস/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের