ঝিনাইদহে করোনায় আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৮

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ০০:৫৫আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:৫৫

ঝিনাইদহ ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তাদের একজন সাজ্জাদুল ইসলাম। তিনি পৌর এলাকার আরাপপুর পশ্চিমপাড়ার আবেদ আলীর ছেলে ও শহরের মুন্সি মার্কেটের নবীন ক্লথ ষ্টোরের স্বত্ত্বাধিকারী। শুরুতে তিনি ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (২১ জুলাই) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২২ জুলাই) সকালে মারা যান ঝিনাইদহের শৈলকুপা কৃষি ব্যাংকের কর্মকর্তা বিপুল গাঙ্গুলি। তিনি সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলির ছেলে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার জেলায় নতুন করে আরও ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৮২ জন। সুস্থ হয়েছেন ২৫০ জন। ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। মোট মারা গেছেন ১৩ জন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, জেলায় করোনা উপসর্গ এবং আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের লাশ দাফন করেছে ইফা কমিটি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের