অত্যাধুনিক জলযান পেলো খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট

খুলনা প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ১৭:১৩আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৯:৪৩

হস্তান্তরকৃত তিনটি অত্যাধুনিক জলযান সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অপরাধমূলক কার্যক্রম নির্মূলে আইজিপি কর্তৃক খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার জন্য বরাদ্দকৃত তিনটি অত্যাধুনিক জলযান (স্পিডবোট) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর জেলখানা ঘাটে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলামসহ খুলনা রেঞ্জ অফিস ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন খুলনার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এবং সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কাছে জলযানের চাবি হস্তান্তর করেন।

জলযান হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা এ সময় ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বলেন, কোরবানির সময় চামড়া পাচার প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইতোমধ্যে দেশের ৬৬০ জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় সম্পদ রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে। সুন্দরবনের জলদস্যু, বনদস্যুদের প্রতিহত করতে পুলিশ সর্বদা তৎপর। সম্প্রতি সাতক্ষীরা ও বাগেরহাট এলাকা থেকে বিভিন্ন অপরাধীকে আটক করা হয়েছে। বরাদ্দকৃত তিনটি অত্যাধুনিক জলযান সুন্দরবন এলাকায় পুলিশের কার্যক্রম আরও গতিশীল করবে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় আইলা, বুলবুল, ফনি, আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের কারণে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এর ভিতরেই পুলিশের নিয়ন্ত্রণে ক্যাম্প স্থাপনের চিন্তাভাবনা রয়েছে। তাছাড়া ওই এলাকায় অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে যার, মাধ্যমে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং তাদের আটক করা সম্ভব হবে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
ভারতে আগুনে মৃত্যু, মরদেহের অপেক্ষায় সাতক্ষীরার দুই পরিবার
সর্বশেষ খবর
প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার
প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে একদিনে ২৩৮৩ মামলা
ট্রাফিক আইন ভাঙায় রাজধানীতে একদিনে ২৩৮৩ মামলা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন