একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৬, ২১:১৮আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী ‘প্রায় নিশ্চিত’, বিএনপির কে?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীকে ঘিরে শুরু হয়েছে প্রার্থী ও ভোটের সমীকরণ।

রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্যকে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন রংপুর জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং বিশিষ্টজনরা।

গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
পুলিশ বলছে, নিখোঁজদের সবাই মারা গেছেন। আগুনে দগ্ধ হয়ে তাদের শরীর ছাই হয়ে গেছে। তবে নিখোঁজের স্বজনরা দাবি করছেন, এখনও তাদের নিখোঁজ স্বজনরা জীবিত আছেন। ফলে এখনও আশায় অপেক্ষার প্রহর গুনছেন তারা।

প্রেমিকার ‘ভালোবাসায়’ সেজেছিল গাড়ি, রাস্তায় নামতেই জরিমানা
প্রেমিকার দেওয়া ৩ হাজার ৪০০টিরও বেশি ‘চুমুর ছাপে’ সাজানো একটি সাদা রঙের সুইফট গাড়ি রাস্তায় বের করে শেষ পর্যন্ত বিপাকে পড়েছেন ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা আদিত্য শিকারওয়ার।

জাপানের আগে বাংলাদেশে এসে খেলবে ভুটান
আসন্ন ২০তম এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ ও ভুটানের আর্চারদের মধ্যে দুই দিনব্যাপী প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ও ২৭ আগস্ট ২০২৬ টঙ্গীতেতে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
বান্ধুবীর কাছ থেকে শাড়ি উপহার পেয়ে নিজের ভয়ের কথা জানালেন অভিনেত্রী দীপা খন্দকার। এ জন্য অভিনেত্রী তানজিন তিশার কাছে সাহয্য চেয়েছেন তিনি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক  গ্রেফতার
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?