নড়াইলের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

নড়াইল প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ২৩:৩২ আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:৩২

সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন নড়াইলের সিভিল সার্জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) তার করোনা ফল পজিটিভ আসে। নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন নিজে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে তার জ্বর, গলা ব্যথা এবং সামান্য সর্দি-কাশি রয়েছে। তিনি সিভিল সার্জন কোয়ার্টারেই আইসোলেশনে রয়েছেন। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১৩ জন চিকিৎসক, ২৭ জন পুলিশ সদস্য ও স্বাস্থ্য বিভাগের ৫৩ জনসহ সর্ব মোট ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ চিকিৎসকসহ ৬২৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৩ জন।

উল্লেখ্য, গত ৮ আগস্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা, মামী কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়ার করোনা পজিটিভ এসেছে।





এর আগে মাশরাফি বিন মুর্তজা, তার স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মোর্তুজা সিজার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। এছাড়া নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমও করোনায় আক্রান্ত হন। এখন তিনি সুস্থ।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজরিত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজরিত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে
যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির
যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক, ৩ হিন্দু বাড়িতে ভাঙচুর
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক, ৩ হিন্দু বাড়িতে ভাঙচুর
রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন
রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে