ধর্ষিতাকে সালিশে জরিমানা করা সেই লিটনের বিরুদ্ধে আরেকটি মামলা

মাগুরা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২২:৪৩ আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২২:৪৫

অভিযুক্ত আসামি মোস্তাফা সিদ্দিকী লিটন ধর্ষিত কিশোরীকে সালিশের মাধ্যমে জরিমানা করা মাগুরার সেই আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফা সিদ্দিকী লিটনের (৫৩) নামে আরেকটি মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের সাহেব মল্লিক (৪৮) নামে এক ভুক্তভোগী লিটনসহ ১২ জনকে আসামি করে মাগুরার সিনিয়র জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন-মোহাম্মদ ওবায়দুর রহমান মোল্যা (৫৫), আক্কাস মোল্যা (৪৩), হামিদুর মোল্যা (৩৮), ইমদাদুর ক্যাপ্টেন (৫৫), রজব আলী (৩৫), হেদায়েত মোল্যা (৩২), মিজানুর রহমান (৫০), মিটুল মোল্যা (৪৫), পাখি মিয়া (৩৫), ইমরান (৪২) ও তুরফান সিকদার (৪২)।


বাদী তার মামলায় অভিযোগ করেন, আসামিদের সঙ্গে সামাজিক দলাদলি নিয়ে শত্রুতা চলছিল তার। গত ২ জুন সকালে ঘুমন্ত অবস্থায় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে এসে দরজায় নক করতে থাকলে তার ঘুম ভেঙে যায়। আসামিরা বলে তাদের অনেক বিপদ একটু পানি খেতে চায়। বাদী সরল বিশ্বাসে দরজা খোলা মাত্রই আসামিরা ঘরের মধ্যে ঢুকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদী তখন আসামিদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকেন। যখন বলা হয় এই মুহূর্তে টাকা না দিলে তাকে খুন করে ফেলা হবে তখন তিনি তার ঘরে থাকা ৫০ হাজার টাকা চাঁদা হিসেবে আসামিদের হাতে তুলে দেন। আসামিরা বাকি টাকা যোগাড় করার কথা বলে চলে যায়। বিষয়টি কাউকে জানালে তাকে খুন করার হুমকি দেয়। এরপর আসামিদের ভয়ে বাদী তার পরিবারের সদস্যদের নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যান। এখন পর্যন্ত বাদী ও তার পরিবার বাড়িতে ফিরতে পারেনি। এতদিন বাদী আসামিদের প্রাণনাশের হুমকির কারণে মামলা করতেও পারেনি বলে মামলায় উল্লেখ করেন।


মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক নাথ বিশ্বাস মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
প্রসঙ্গত, মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পরমেশ্বরপুর গ্রামে বিয়ের আগে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে সালিশি বৈঠকের মাধ্যমে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর পরিবারকে অবৈধভাবে জরিমানা করার অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা সিদ্দিকী লিটনসহ ১৬ জনের নামে গত ২০ আগস্ট মামলা করে ভুক্তভোগী বাবা। ওই মামলায় অভিযোগ করা হয় সালিশি বৈঠকে নির্ধারিত জরিমানার টাকা না দেওয়ায় আওয়ামী লীগ নেতা তার লোকজন দিয়ে ভুক্তভোগী বাদীর বাড়ি থেকে একটি গরু, চারটি ছাগল, একটি বাইসাইকেল, ভ্যানসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে আসে।

/আরআইজে/
সম্পর্কিত
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
সর্বশেষ খবর
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার