সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ২০:১৩ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২০:১৩

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে সারা দেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, দ্রুততম সময়ে রেসপন্স করা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনও ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোন ধরনের সুযোগ কাউকে  দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

 

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
পার্কিংয়ে রাখা ৪টি বাসে একসঙ্গে আগুন, পুলিশ বলছে ‘আওয়ামী লীগের নাশকতা’
নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনও ছাড় নয়: রিজভী
শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণে আহত ৩
সর্বশেষ খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের গোলাম মোর্তোজাকে নিয়োগ
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের গোলাম মোর্তোজাকে নিয়োগ
নো বল আর ক্যাচ মিসেই হার, স্বীকার করলেন শান্ত
নো বল আর ক্যাচ মিসেই হার, স্বীকার করলেন শান্ত
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা