আশাশুনিতে রিংবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫১

নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করছে নদীতে প্রবল জোয়ারের তোড়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে রিংবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার এই বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে জোয়ারের সময় এলাকা প্লাবিত হচ্ছে। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন এবং শ্রীউলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা সাকিল এ তথ্য জানান।

গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে এবং ২০ আগস্ট নদীর জোয়ারের পানি অস্বাভাবিকভাবে উঁচু হয়ে তীব্র স্রোতে এলাকার বেড়িবাঁধ ও রিংবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। পরে রিংবাঁধ দিয়ে এলাকায় পানি প্রবেশ বন্ধের চেষ্টা করা হয়। কিন্তু নতুন করে রিংবাঁধ ভেঙে ইউনিয়ন দুটির সব গ্রাম এখন নদীর পানিতে ডুবে আছে।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন এবং ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, চলতি অমাবশ্যায় নদীতে পানি ও স্রোত বেড়ে যাওয়ায় ইউনিয়নের ভেতরে পানি ব্যাপকভাবে ঢুকে যাচ্ছে। এতে রাস্তাঘাট, ঘরবাড়িসহ সব স্থানে নতুন করে পানি বাড়ছে। মানুষের দুর্গতি বহুগুণে বেড়ে গেছে। এসব স্থানে রিংবাঁধ রক্ষার্থে এলাকার মানুষ কাজ করে যাচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের