ব্যাংক থেকে পুলিশ কনস্টেবলের টাকা খোয়া

খুলনা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৬

ডাচ বাংলা ব্যাংক

ডাচ বাংলা ব্যাংকের খুলনা শাখা থেকে টাকা খোয়া গেছে পুলিশ কনস্টেবল বীরেনের (২৬)। ২ লাখ ৮০ হাজার টাকা পাশে রেখে তিনি জমা স্লিপ লিখছিলেন। এসময় একটি চক্র টাকার ব্যাগ নিয়ে চলে যায়। এরপর তিনি টাকার ব্যাগটি না দেখে শোরগোল শুরু করেন। এ অবস্থায় ব্যাংকের নিরাপত্তা কর্মীরা সব দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে সোনাডাঙ্গা  থানা পুলিশ সেখানে যায় এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়ে নেয়। বিষয়টি পুলিশ এখনো তদন্ত করছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ডাচ বাংলা ব্যাংকের তেতুলতলার খুলনা শাখা থেকে পুলিশের এক সদস্যের কিছু টাকা খোয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ তৎপর আছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কনস্টেবল বীরেন চন্দ্র দেবনাথ জানান, ২ লাখ ৮০ হাজার টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে এসেছিলেন তিনি। টাকার ব্যাগটি টেবিলের পাশে রেখে তিনি জমা স্লিপ লিখছিলেন। এর মধ্যে পাশে তাকাতেই ব্যাগটি দেখতে পাননি। বিষয়টি জানার পর নিরাপত্তা কর্মীরা সব দরজা বন্ধ করে দেন। এরপর পুলিশ এসে তদন্ত শুরু করে। তারা সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়ে নেয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের