ধর্ষণের প্রতিবাদে মাগুরায় সাংস্কৃতিক সমাবেশ

মাগুরা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ২৩:২৬আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২৩:২৬

ধর্ষণের প্রতিবাদে চলছে সাংস্কৃতিক সমাবেশ

‘ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা’- শ্লোগানে দেশব্যাপী বেড়ে যাওয়া ধর্ষণের ঘটনায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানববন্ধন করেছে মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি।
বুধবার বিকালে শহরের চৌরঙ্গী মোড়ে এ অনুষ্ঠানে কণ্ঠবীথি ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সদস্যরা প্রতিবাদী আবৃত্তি ও গান পরিবেশন করে।
আবৃত্তি গানের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ধর্ষকের কোনও দল নেই। সুস্থ সাংস্কুতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক হোসেন সিরাজ, সাংবাদিক অলোক বোস, থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মিথুন জামান। অনুষ্ঠান পরিচালনা করেন কণ্ঠবীথির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে ‘বাতাশের লাশের গন্ধ’, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’, ‘আমি ভয় করব না’, ‘সংকোচের বিহবলতায় নিজের অপমান’সহ বিভিন্ন প্রতিবাদী গান ও আবৃত্তি পরিবেশন করা হয়। 

/আরআইজে/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের