ঝগড়ার জেরে দুই বোনের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ২২:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:৫২

ঝগড়ার জেরে দুই বোনের আত্মহত্যা কুষ্টিয়ায় দৌলতপুরে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের জেরে এক ঘণ্টার ব্যবধানে চাচাতো দুই বোন আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া কামারপাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার কামারপাড়া এলাকার মরজেল সর্দারের মেয়ে মুক্তা (১৫) এবং তার চাচাতো বোন মুনতাজ আলী সর্দারের মেয়ে রুমা (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বের একটি ধর্ষণ মামলা নিয়ে শুক্রবার দুপুরে মুক্তা ও রুমরার মধ্যে ঝগড়া হয়। এর জেরে বেলা ১১টার দিকে মুক্তা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শুনে রুমাও দুপুর ১২টার দিকে তার ভাইয়ের ঘরের গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেন জানান, ধর্ষণ মামলা সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের জেরে আপন চাচাতো দুই বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম