‘করোনা মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কঠোর হতে হবে প্রশাসনকে’

খুলনা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ১২:৫৮আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১২:৫৮

মতবিনিময় সভায় বক্তরা খুলনায় করোনা মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে প্রয়োজনে প্রশাসনকে কঠোর হতে হবে বলে মত দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সুশীল সমাজ ও মিডিয়ার ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তরা এ মত  দেন। শনিবার (২১ নভেম্বর) খুলনার দৈনিক পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে এ সভার আয়োজন করে খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিক্যাল অ্যাসোসিয়েশন-বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ। সভাপতিত্ব করেন খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জামাল পপলু। সঞ্চালনা করেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী ও মঞ্জুরুল আহসান পান্না। আলোচনায় অংশ নেন হুমায়ুন কবির ববী, মো. জাহাঙ্গীর আলম, শাহ মামুনুর রহমান তুহিন, এনামুল হক, সরদার আবু তাহের প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিদেশফেরত ব্যক্তিদের ওপর নজরদারি আরও বৃদ্ধি করা প্রয়োজন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা বাড়ছে। এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা দরকার। 

বক্তারা বলেন, এ রকম অবস্থা চলতে থাকলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা কঠিন হবে। পাড়া মহল্লা থেকে শুরু করে সর্বত্র করোনার প্রভাব বিস্তৃত হবে। তাই সচেতনতা বৃদ্ধিতে সহনশীল অবস্থা থেকে বেরিয়ে এখন আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর হওয়ার বিকল্প নেই।   

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের