স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: আটক ২

মাগুরা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ২৩:৫৩আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০০:২০

অস্থায়ী খুপড়ি ঘর মাগুরার জাগলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে যশোরের র‌্যাব-৬। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো-মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম ও একই উপজেলার চাপড়া গ্রামের মৃত গোলাম রসুল মোল্যার ছেলে মো. আসাদ মোল্যা।

যশোর র‌্যাব-৬ এর পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই আসামিকে সোমবার (২৩ নভেম্বর) রাতে মাগুরা সদর উপজেলার বাটিকাবাড়ি বাজার থেকে আটক করা হয়। পরে ভুক্তভোগী নারী তাদেরকে চিহ্নিত করেন। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে মাগুরা সদর থানায় হস্তাস্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ওই গৃহবধূ ও তার স্বামী কৃষি শ্রমিকের কাজ করতে ২০ দিন আগে ঝিনাইদহ থেকে মাগুরা সদর উপজেলার জাগলায় আসেন। নিজেদের থাকার জায়গা না থাকায় জাগলা গ্রামের মাঠে অস্থায়ী খুপড়ি ঘর বানিয়ে থাকছিলেন। শনিবার (২১ নভেম্বর) রাতে পাঁচ জন অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে। পরে স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তাদের সঙ্গে থাকা পাঁচ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় না হওয়ায় তারা কারও পরিচয় জানতে পারেননি। এ কারণে পরদিন অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। 

/আরআইজে/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী