শ্বাসরোধে হত্যা করা হয় যশকে, রিমান্ডে চাচা

খুলনা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ১১:১৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৫:২৭

যশ মন্ডল ৫ বছরের শিশু যশকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামে গত ৩০ নভেম্বরের  এ ঘটনাটি ঘটে। যশ হত্যা মামলায় তার চাচা অনুপ মন্ডলকে জিজ্ঞাসাবাদে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ ডিসেম্বর) খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরেন বিশ্বাস এ আদেশ দেন। শিশুটির মা তনুশ্রী মন্ডলও পুলিশ হেফাজতে রয়েছেন।

যশের বাবা এএসআই অমিত মন্ডল বাদী হয়ে মামলাটি করেছেন। এজাহারে বলা হয়েছে, ‘২০১৫ সালে আমার বড় ভাই অনুপ মন্ডল আমার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় আমার স্ত্রী ও সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছে। আমার ধারণা, আমার বড় ভাই ও আমার সন্তানের কাছাকাছি যারা ছিল তারা পরস্পরের যোগসাজশে তার গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।’

অনুপ

এতে আরও উল্লেখ করেন, ২০১৫ সালে তার স্ত্রীর সঙ্গে বড় ভাই অনুপ মন্ডলের অবৈধ সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তিনি স্ত্রীকে নিয়ে কর্মস্থলের পাশে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার দত্ত বলেন, অনুপ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরকীয়ার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পেছনে পারিবারিক কলহ বা তৃতীয় কোনও ব্যক্তি আছে কিনা তা সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। শিশুটির মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামে রাস উপরক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেড়াতে আসেন এএসআই অমিত। পরদিন ৩০ নভেম্বর সকালে যশের লাশ উদ্ধার করে পুলিশ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের