সুন্দরবনে ট্যুরিস্ট লঞ্চডুবি, যাত্রীরা অক্ষত

খুলনা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৩:০১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৩৮

সুন্দরবনের হিরণ পয়েন্ট যাওয়ার পথে  টুরিস্ট লঞ্চ ডিসকভারি বটিয়াঘাটার কাতিয়ানংলা এলাকায় ডুবোচরে আটকে পশুর নদীতে ডুবে গেছে। নদীতে ভাটা থাকায় লঞ্চটি চরে আটকে যায়। যাত্রীরা এ অবস্থায় দ্রুত চরের কাদা পানিতে নেমে যান। এরপর লঞ্চটি চরের ঢালুতে পেছনের দিকে নেমে নদীতে ডুবে যায়। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ট্যুর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াইস) এর যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক কোচিং এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফরিদপুরের বোয়ালমারী এলাকা থেকে ৩৩ জনের একটি টিম নিয়ে টুরিস্ট লঞ্চ ডিসকভারি বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে খুলনার ৪নং ঘাট এলাকা থেকে হিরণ পয়েন্টের উদ্দেশে ছেড়ে যায়। হারবারিয়া, কটকা, দুলবার চর হয়ে লঞ্চটির হিরণ পয়েন্ট যাওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর চারটার দিকে বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকায় পশুর নদীর ডুবোচরে আটকে যায় লঞ্চটি। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা সবাই মালামাল নিয়ে চরেই নেমে পড়েন। লঞ্চের লোকজনও চরে নেমে আসেন। নদীতে ভাটা থাকার কারণে ঢালু চরে পানির টানে লঞ্চটি পেছন দিকে নদীতে নেমে যেতে থাকে। এক পর্যায়ে লঞ্চটি লম্বালম্বিভাবে পশুর নদীতে ডুবে যায়।

তিনি জানান, এ ঘটনার পর ৩৩ জনকে অন্য একটি লঞ্চযোগে হিরণ পয়েন্ট নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু যাত্রীরা যাত্রা বন্ধ রেখে নিজ এলাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং জানান পরবর্তীতে সময়-সুযোগ করে ট্যুর সম্পন্ন করবেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের