কুষ্টিয়া শহরে উত্তেজনা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ২২:৩০ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:৪১

কুষ্টিয়া শহরে উত্তেজনা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে কুষ্টিয়ায়। শনিবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু অভিযোগ করেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই সময় অফিসের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ জানান, দুপুরে কার্যালয়ে বৈঠকের পর বেলা তিনটার দিকে নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে বাড়ি যায়। কার্যালয় খোলা ছিল, সেখানে শুধু একজন পিয়ন ছিলেন। বিকাল পাঁচটার দিকে জানতে পারেন কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়।

তাৎক্ষণিক কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের কোনও এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে শনিবার ভাস্ক০র্য চত্বরে বিক্ষোভ করে জেলা শ্রমিক লীগের নেতারা।

আরও পড়ুন: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙলো কারা?

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর