দেশে ফিরেছেন ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৯:০৫আপডেট : ০১ জুলাই ২০২৫, ২১:০৬

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকে পড়া ২৮ জন বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছেছেন। গত সপ্তাহের বুধবারে রওনা হয়ে প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেহরান থেকে ওই বাংলাদেশিরা রবিবার করাচিতে পৌঁছায়। সেখান থেকে সোমবার রাতে তারা দুবাই হয়ে মঙ্গলবার (১ জুলাই) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

একটি কূটনৈতিক সূত্র জানান, সবাই সুস্থ অবস্থায় আছেন। বাংলাদেশিদের মধ্যে তিন জন রোগী ছিল এবং তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে।

আরেকটি সূত্র জানায়, তেহরানে অবস্থার উন্নতি হচ্ছে এবং আশা করা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যে বিমান যোগাযোগ শুরু হবে। এর ফলে ইরান থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের বিমানপথে ফেরত পাঠানো সম্ভব হবে।

উল্লেখ্য, গত মাসে ইরান-ইসরায়েল যুদ্ধের সময়ে তেহরান আক্রান্ত হলে সেখান থেকে বাংলাদেশিদের সরে যেতে হয়। এদের মধ্যে যারা বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদের সরকারি ব্যবস্থায় ফেরত আনার কথা জানানো হয়।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম