নড়াইলে স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসি

নড়াইল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৭:১৮আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৭:১৮

নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামে স্ত্রী নারগিস বেগমকে (৪০) হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্যাকে (৪৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান এই রায় দেন।

রায়ে ফাঁসির আদেশ ছাড়াও এনায়েত মোল্যাকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনায়েত নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল-কাশিপুর গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, এনায়েত মোল্যা নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকতেন। যৌতুকের দাবিতে স্ত্রী নারগিসকে প্রায়ই মারধর করতেন তিনি। গত ২০১৮ সালের ২১ নভেম্বর দিনগত গভীর রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে গলায় শাড়ি পেঁচিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে আম গাছের ডালে ঝুলিয়ে রাখেন তিনি। এ ঘটনায় নিহতের ভাই বাকু মোল্যা বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম তদন্ত শেষে মামলার একমাত্র আসামি এনায়েত মোল্যাকে ঘটনার সঙ্গে জড়িত উল্লেখ করে ২০১৯ সালের ২ এপ্রিল আদালতে চার্জশিট দেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক নিহতের স্বামী এনায়েত মোল্যাকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মো. ইমদাদুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি